জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইরান ঘিরে চলমান যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক আক্রমণ ও পাল্টা আক্রমণে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটেছে, যা শুধু সংশ্লিষ্ট অঞ্চল নয়, পুরো বিশ্বকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। তিনি সতর্ক করেন, এই যুদ্ধাবস্থা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি প্রবাহকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে এবং বাংলাদেশও এর বাইরে নয়।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, জ্বালানি সংকট ইতোমধ্যেই জনজীবনে তীব্র প্রভাব ফেলেছে। মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। ঈদ ও রোজার ছুটির পর ২৯ মার্চ থেকে অফিস-আদালত ও কলকারখানা চালু হলে সংকট আরও বাড়তে পারে। তিনি বলেন, এই সংকট যানবাহন, বিদ্যুৎ, কৃষি ও উৎপাদনসহ ইন্টারনেট ব্যবস্থাকেও প্রভাবিত করতে পারে।
তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথে আসার আহ্বান জানান এবং বলেন, এই যুদ্ধ বিশ্বের কোটি মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইরান যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়ে জ্বালানি সংকটের সতর্কতা দিলেন জামায়াত আমির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।