Web Analytics

চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসের ভ্যাট রিটার্ন কোনো ধরনের জরিমানা ছাড়াই আগামী ১৫ অক্টোবরের মধ্যে দাখিল করা যাবে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের মূসক: মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সুযোগ দেওয়া হয়। একই সময়সীমার মধ্যে প্রতিষ্ঠানগুলোকে সেপ্টেম্বর মাসের ভ্যাট রিটার্নও দাখিল করতে বলা হয়েছে।

এনবিআর জানিয়েছে, ২০২৬-২৭ জাতীয় বাজেটে সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ শেষে রিটার্ন দাখিলের সুযোগ থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ই-ভ্যাট ব্যবস্থায় জুলাই ও আগস্টের রিটার্ন জমা দেয়নি। ওই রিটার্ন জমা না দেওয়া প্রতিষ্ঠানগুলো এখন ১৫ অক্টোবরের মধ্যে জরিমানা ছাড়াই তা দাখিল করতে পারবে।

ব্যবসায়ীদের মাসিক রিটার্ন দাখিলের ঝামেলা কমাতে সরকার ত্রৈমাসিক ভিত্তিতে রিটার্ন জমার নিয়ম চালু করেছিল এবং ভ্যাট আইন সংশোধন করেছিল। তবে পদ্ধতি পরিবর্তনের পর রাজস্ব আহরণে বড় ঘাটতি দেখা দেওয়ায় সরকার তিন মাসের মধ্যেই আবার মাসিক রিটার্ন ব্যবস্থায় ফিরে যায়। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রয়োজনীয় সংশোধন আনা হয়। এনবিআর সূত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট, ত্রুটি সংশোধন, মনিটরিং, অডিট ও সুদ হিসাবের জটিলতার কথাও বলা হয়েছে।

02 Oct 26 1NOJOR.COM

১৫ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়া জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সুযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।