আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, প্রশাসক ও ইসলামি চিন্তাবিদ প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল বারী বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে আজীবন অবদান রেখে গেছেন। ১৯৩০ সালের ১ সেপ্টেম্বর বগুড়ার সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণকারী এই মনীষী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের ৪ জুন ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় ইন্তিকাল করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনের পর মাত্র ২৩ বছর বয়সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি.ফিল ডিগ্রি অর্জন করেন তিনি। পেশাগত জীবনে ঢাকা ও রাজশাহী কলেজে অধ্যাপনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে নেতৃত্ব এবং জাতীয় শিক্ষাসংস্কার ও মাদরাসা সংস্কার কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৬০ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তিনি ইসলামি দাওয়াতের প্রসারে অবদান রাখেন। সততা, নিষ্ঠা ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির জন্য তিনি জাতির স্মৃতিতে অম্লান হয়ে আছেন।
শিক্ষা ও ইসলামি চিন্তায় প্রফেসর আব্দুল বারীর আজীবন অবদান স্মরণ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।