Web Analytics

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান। আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশে অংশীদারত্ব গড়ে তোলার ওপর দুই দেশের সরকারপ্রধান গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার টোকিওর জাপান প্রধানমন্ত্রীর কার্যালয় কানতেইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তাকাইচি বলেন, জাপান বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে এবং বাংলাদেশে মেরিটাইম সেফটির জন্য সহযোগিতা করবে। বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্টকে যুগোপযোগী করার বিষয়েও দুই দেশের ঐকমত্য হয়েছে। তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ-জাপান সম্পর্ক সুদৃঢ় হয়েছে এবং জাপান বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদার হিসেবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাকাইচি শান্তি ও নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকের আগে তারেক রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়। রহমান বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর দুই দেশের সম্পর্ক দাঁড়িয়ে আছে; বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে রূপান্তর করাই তাদের লক্ষ্য।

27 Oct 26 1NOJOR.COM

বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক ও সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার আশ্বাস জাপানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।