Web Analytics

রাজধানীর পল্টন মডেল থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ১০৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে। মঙ্গলবার থানার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এসব ফোন হস্তান্তর করা হয়। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়। হারানো মোবাইলের মালিকদের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন এ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।

প্রযুক্তির সহায়তায় হারানো সম্পদ উদ্ধারের এই উদ্যোগ নাগরিক আস্থা ও পুলিশের সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

22 Jan 26 1NOJOR.COM

প্রযুক্তির সহায়তায় উদ্ধার ১০৫ মোবাইল মালিকদের ফেরত দিল পল্টন থানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।