Web Analytics

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠকে বসার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ছয় থেকে সাতজন মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিনের অংশ নেওয়ার কথা রয়েছে।

একই দিন বেলা সাড়ে ১১টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে। বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং স্বাধীন সদস্যদের সঙ্গে সমন্বয় করে নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের মূল দাবি মেনে বোর্ড গঠন করা হয়েছে এবং তিনি শ্রমিকদের রাস্তা ছেড়ে অবিলম্বে কলকারখানা ও নিজ নিজ কাজে ফেরার আহ্বান জানান। মজুরি বোর্ড ঘোষণার পরও কয়েকটি কারখানায় অহেতুক ছুটি এবং শ্রমিকদের উসকে দেওয়ার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে সরকার। শ্রমমন্ত্রী অভিযোগ করেন, নিষিদ্ধঘোষিত একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রমিক সেজে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।

03 Nov 26 1NOJOR.COM

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।