Web Analytics

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিল করে আগাম করছাড় পাওয়ার শেষ দিন বুধবার, ৩০ সেপ্টেম্বর। সংশোধিত আয়কর আইনে চলতি করবর্ষে প্রথমবার এ প্রণোদনা রাখা হয়েছে। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতা আদায়যোগ্য করের ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ ছাড় পাবেন।

এনবিআরের নীতি শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত সংসদে অনুমোদিত আয়কর আইনের সংশোধনীতে রিটার্ন জমার বিধানে কোনো পরিবর্তন হচ্ছে না। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে তা নিয়মিত দাখিল হিসেবে বিবেচিত হবে; এ সময়ে কোনো করছাড় বা জরিমানা থাকবে না।

১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে আদায়যোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ জরিমানা দিতে হবে। ১ এপ্রিল থেকে ৩০ জুনের ক্ষেত্রে জরিমানা হবে আদায়যোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকার মধ্যে যেটি বেশি। এনবিআর বলেছে, আগাম বা সময়মতো রিটার্ন জমায় উৎসাহ দিতেই এই বিধান রাখা হয়েছে। পাঁচ শ্রেণির করদাতা ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

29 Sep 26 1NOJOR.COM

বুধবারের মধ্যে রিটার্ন দিলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা করছাড় মিলবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।