Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের অগ্রযাত্রা থামাতে পারেনি। ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন একটি নগর রেলপথের প্রথম পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, শত্রুরা ইরানের অগ্রগতি চায় না, তবে কঠিন পরিস্থিতির মধ্যেও দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন অব্যাহত রেখেছে। তিনি ইরানিদের নিজেদের মধ্যে মতপার্থক্য দূরে রেখে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

দেশের ওপর চাপ ও প্রতিকূলতার মধ্যেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন প্রেসিডেন্ট। তিনি উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে দৃঢ়ভাবে এগোতে জাতীয় ঐক্য, অভ্যন্তরীণ সক্ষমতা এবং জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করার আহ্বান জানান।

26 Nov 26 1NOJOR.COM

ইরানের অগ্রগতি থামাতে নিষেধাজ্ঞা ও যুদ্ধ ব্যর্থ হয়েছে বলে দাবি পেজেশকিয়ানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।