Web Analytics

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি ১নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পাউরুটি, দুধ, কলা ও ডিম বিতরণ করা হয়। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির অন্তত ২০ জন শিক্ষার্থী বমি, তীব্র পেটব্যথা, মাথা ঘোরা ও চোখে জ্বালাপোড়ার উপসর্গে আক্রান্ত হয়, ফলে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিক্ষকরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক সেবা দেন এবং অভিভাবকরা এসে তাদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার জানান, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-এর বিরুদ্ধে আগেও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ ছিল এবং বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো পরিবর্তন আসেনি। সরবরাহকারী প্রতিষ্ঠানের জেলা ফিল্ড অফিসার লিটন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

22 Apr 26 1NOJOR.COM

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।