ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আরব সাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপ’ সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি বজায় রেখেছে। সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যমে রণতরীর ডেক থেকে এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট উড্ডয়নের ছবি প্রকাশ করেছে, যা মার্কিন বাহিনীর উচ্চ সতর্ক অবস্থার ইঙ্গিত দেয়।
সেন্টকম জানায়, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কার্যকর রয়েছে এবং তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার মধ্যেই এই ঘোষণা আসে। এটি ইঙ্গিত দেয় যে, কূটনৈতিক উদ্যোগ চললেও সামরিক প্রস্তুতি শিথিল হয়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান যদি তাদের ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে না দেয়, তবে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
ইরান সংঘাতের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতিতে ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।