সড়ক, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের তেলের পাম্পগুলো ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। শনিবার রাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। দীর্ঘপাল্লার বাস ও অন্যান্য গণপরিবহনের জন্য জ্বালানি নেওয়ার সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে, যাতে ঈদযাত্রায় কোনো বিঘ্ন না ঘটে। মন্ত্রী বলেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং পরিবহন চলাচলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
ঢাকার বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি জানান, জ্বালানি সংকটের অজুহাতে কোথাও ভাড়া বাড়ানো বা অগ্রিম টিকিট ফেরত দেওয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিসির বাসগুলো নির্ধারিত সময় ও ভাড়ায় চলাচল করছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশজুড়ে ২০৭টি সম্ভাব্য যানজটপূর্ণ স্থান চিহ্নিত করে সেখানে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কের নির্মাণকাজের স্থানগুলো থেকে নির্মাণসামগ্রী সরিয়ে অন্তত দুই থেকে তিনটি লেন সচল রাখা হয়েছে এবং যেখানে চার লেন রয়েছে সেখানে সব লেন চালু রাখা হয়েছে।
ঈদে নির্বিঘ্ন যাত্রায় ১২ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে তেলের পাম্প
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।