Web Analytics

বগুড়ার কাহালু উপজেলায় আওয়ামী লীগ নেতা পিএম বেলালকে স্থানীয়রা মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে আগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেপ্তার পিএম বেলাল কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সোমবার দুপুরে উপজেলা পরিষদে যান এবং সেখান থেকে বের হওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে চড়-থাপ্পড় ও কিলঘুষি মারে। কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, বেলাল পলাতক ছিলেন এবং হঠাৎ উপজেলা মিটিংয়ে দেখা যায়, এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, থানায় দেওয়ার পর তাকে আগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

24 Feb 26 1NOJOR.COM

কাহালুতে স্থানীয়দের হাতে মারধরের পর আ.লীগ নেতা পিএম বেলাল পুলিশের কাছে হস্তান্তর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।