বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, খাদ্যপণ্য সরবরাহ এবং শিল্প সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিল্প মন্ত্রণালয়ে শিল্প, বাণিজ্য ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি)-এর চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল বৈঠক করেন। বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে কৃষিপণ্য, সার, ভোজ্যতেল, ডাল, ছোলা, চিনি, ইউরিয়া ও পাট খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা জরুরি এবং সরকার শিল্পায়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সংস্কার কার্যক্রম চালাচ্ছে। আসিম আজিম সিদ্দিকী জানান, পাকিস্তান বাংলাদেশে কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী এবং পাকিস্তানের বাজারে বাংলাদেশের পাটজাত পণ্যের চাহিদা রয়েছে।
দুই পক্ষ টিসিবি ও টিসিপির মধ্যে খাদ্যপণ্য বাণিজ্য সহজীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে একমত হয়, যা জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাক্ষর হতে পারে। এছাড়া যৌথ ওয়ার্কিং গ্রুপ সক্রিয় করা এবং ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ও পাকিস্তান নতুন উদ্যোগে বাণিজ্য ও শিল্প সহযোগিতা বাড়াতে একমত হয়েছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।