Web Analytics

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সরাসরি সহায়তা না করায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালীয় সংবাদপত্র কোরিয়েরে ডেলা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মেলোনির সাহস নেই এবং তিনি ইরানের তেল সম্পদ আহরণে কোনো ভূমিকা রাখছেন না। তিনি আরও অভিযোগ করেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে মেলোনির কোনো উদ্বেগ নেই।

এই মন্তব্য আসে এমন সময়ে, যখন মেলোনির কট্টর ডানপন্থি সরকার ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন না করার এবং তা স্থগিত রাখার ঘোষণা দেয়। এর আগে ট্রাম্পের পোপ লিও সম্পর্কে নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে মেলোনি তা ‘অগ্রহণযোগ্য’ বলেছিলেন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের মিত্র এই দুই নেতার প্রকাশ্য বাকযুদ্ধ আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ইরানকে ঘিরে ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব এখন তার মিত্রদের ওপরও চাপ সৃষ্টি করছে।

15 Apr 26 1NOJOR.COM

ইরান ইস্যুতে মেলোনির অবস্থানে হতাশা প্রকাশ করে ট্রাম্পের তীব্র সমালোচনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।