Web Analytics

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ডিজিটাল প্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎকালে এ আলোচনা হয়।

মন্ত্রী বলেন, আর্থ অবজারভেশন স্যাটেলাইট দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, ভূমি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার এ ধরনের স্যাটেলাইট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এবং আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি ফ্রান্সের স্যাটেলাইট প্রযুক্তিতে অভিজ্ঞতার কথা উল্লেখ করে জ্ঞান ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে নতুন সহযোগিতার সম্ভাবনা দেখেন।

রাষ্ট্রদূত জানান, ফ্রান্স সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, এ প্রযুক্তি কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, সীমান্ত নিরাপত্তা ও সামুদ্রিক নজরদারিতে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণায়ও ফ্রান্স আগ্রহী।

14 Jul 26 1NOJOR.COM

বাংলাদেশের স্যাটেলাইট প্রকল্পে প্রযুক্তি ও গবেষণায় সহযোগিতায় প্রস্তুত ফ্রান্স

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।