Web Analytics

কারাবন্দী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সিআইডির সদস্যরা তাদের হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিরিয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার।

নাসির উদ্দিন সরকার জানান, যে মামলায় তারা আসামি, সেই মামলাটির তদন্ত করছে সিআইডি। মামলাসংক্রান্ত বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।

18 Oct 26 1NOJOR.COM

ঢামেক হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চারজনকে ফিরিয়ে নেওয়া হয়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।