হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক এমকিউএম-১৭০ ড্রোন অক্ষত অবস্থায় আটকের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বাহিনীটির দাবি, ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়ে ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, কেশম দ্বীপের দক্ষিণে অভিযানে ড্রোনটির নিয়ন্ত্রণ নেওয়ার পর সেটিকে ভূপাতিত করা হয়।
আইআরজিসির ভাষ্য, ইরানের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা শনাক্ত করা এবং সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণের উদ্দেশ্যে ড্রোনটি ওই এলাকায় পরিচালিত হচ্ছিল। সূত্রে বলা হয়েছে, এ ঘটনার খবর আলজাজিরা প্রকাশ করেছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ড্রোন কমান্ডের হাতে এ ধরনের ড্রোন অক্ষত অবস্থায় আটকের এটি চতুর্থ ঘটনা। একই বিবৃতিতে বাহিনীটি আরও দাবি করে, হরমুজ প্রণালীর আশপাশে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিট এ পর্যন্ত মোট আটটি ড্রোন অক্ষত অবস্থায় আটক করেছে।
হরমুজ প্রণালীর কাছে মার্কিন এমকিউএম-১৭০ ড্রোন আটকের দাবি আইআরজিসির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।