Web Analytics

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সরকার খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগস্টের বদলে আগামী সেপ্টেম্বরে প্রতিযোগিতার উদ্বোধন হবে।

মন্ত্রী বলেন, আগামী ৯ অথবা ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। আগে আগস্টের দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ায় তা এক মাস পিছিয়েছে। সংবাদ সম্মেলনে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং দুই সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ কোটি ৬০ লাখের বেশি শিক্ষার্থী এতে অংশ নেবে বলে জানান মন্ত্রী। উপজেলা ও থানা পর্যায় থেকে শুরু হয়ে চ্যাম্পিয়ন দলগুলো জাতীয় পর্যায়ে খেলবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বালক ও বালিকা চার বিভাগে আট অঞ্চলের ৩২টি দল জাতীয় পর্যায়ে অংশ নেবে; চার বিভাগে চারটি দল চ্যাম্পিয়ন হবে। অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান হবে।

30 Jul 26 1NOJOR.COM

সেপ্টেম্বরে চট্টগ্রামে শুরু হবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।