Web Analytics

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহালের পরও জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা না পাওয়ার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ভিসির দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে কর্মসূচি চলে। পরে দাবি বাস্তবায়নের জন্য তাঁরা ভিসির দপ্তরে স্মারকলিপি দেন।

ভারপ্রাপ্ত পরিচালক, তথ্য ও সেবা মো. মিয়া হোসেন রানার নেতৃত্বে সমাবেশে বক্তারা বলেন, ৯৮৮ পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা ও জ্যেষ্ঠতা নির্ধারণে টালবাহানা করা হচ্ছে। তাঁদের দাবি, অন্য কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান পে-স্কেলের সুবিধা পেলেও এই ৯৮৮ জন এখনো ২০১২ সালের পুরোনো বেতন স্কেলে বেতন পাচ্ছেন। ফলে তাঁরা অন্যদের তুলনায় প্রায় অর্ধেক বেতন পাচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা।

তাঁদের মতে, ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর না হওয়ায় পদোন্নতি, পেনশন ও অবসরকালীন সুবিধা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দাবি পূরণ না হলে সোমবার থেকে ভিসির দপ্তরে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা। ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জীবিত চাকরিচ্যুতদের পুনর্বহালের নির্দেশ দেন।

15 Nov 26 1NOJOR.COM

জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া সুবিধার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।