Web Analytics

কক্সবাজারে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার দরিয়ানগর এলাকা থেকে ১৭ বছর বয়সী সালাহউদ্দিন আহমেদকে আটক করা হয়। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের সামনে অভিযান চালানো হয়। সালাহউদ্দিন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে নিজেকে প্রশ্ন সরবরাহকারী পরিচয়ে ভুয়া প্রশ্নপত্র তৈরি করত এবং পরীক্ষার আগের রাতে টাকা দাবি করত। টাকা পাওয়ার পর সে পরীক্ষার্থীদের ব্লক করে ডিজিটাল প্রতারণা চালাত।

আটক সালাহউদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

01 May 26 1NOJOR.COM

কক্সবাজারে এসএসসি প্রশ্নফাঁস চক্রের মূলহোতা ১৭ বছর বয়সী সালাহউদ্দিন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।