Web Analytics

জার্মানিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষায় বরাদ্দ কমানো, পরিবেশগত উদ্বেগ এবং বাধ্যতামূলক সামরিক সেবা পুনরায় চালুর সম্ভাবনার বিরুদ্ধে জেন-জি তরুণদের বিক্ষোভ শনিবার কয়েকটি শহরে সহিংস হয়ে ওঠে। ‘জেন জি হ্যাজ গট দিস!’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ফ্রাঙ্কফুর্ট ও কোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করা হয়। মুখোশধারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে দোকানের জানালা ভাঙচুরের অভিযোগও উঠেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট বিল্ডকে বলেন, বামপন্থী সহিংস গোষ্ঠী ও অভিবাসী সম্প্রদায়ের কিছু বিশৃঙ্খলাকারী শান্তিপূর্ণ বিক্ষোভের নিয়ন্ত্রণ নিয়েছে; তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি। হেসের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোজেকের দাবি, ফ্রাঙ্কফুর্টে প্রায় ১০০ বামপন্থী উগ্রবাদীকে শনাক্ত করা হয়েছে এবং তাদের তৎপরতায় সহিংসতা ও লুটপাট হয়েছে। আয়োজকেরা বিক্ষোভ শেষের পরের ঘটনার দায় অস্বীকার করেছেন।

ফ্রাঙ্কফুর্ট পুলিশ জানায়, জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হয়েছে; অস্ত্রের দোকানের জানালা ভাঙার পর এক সন্দেহভাজনকে আটক এবং দুটি অস্ত্র জব্দ করা হয়েছে। সেখানে ৩০ জনের বেশি ব্যক্তিকে সাময়িকভাবে আটক করা হয়। বার্লিনে ২৭ পুলিশ সদস্য সামান্য আহত এবং প্রায় ৬০ জন আটক হয়েছেন। আয়োজকদের দাবি, দেশজুড়ে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ অংশ নিয়েছেন।

02 Nov 26 1NOJOR.COM

জার্মানির কয়েকটি শহরে জেন-জি বিক্ষোভ সহিংস, উগ্রপন্থি অনুপ্রবেশের অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।