ইরান ইসরাইলের বিভিন্ন শহরে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এতে ব্যাপক প্রাণহানি ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। শনিবার ডিমোনা ও আরাদ শহরে হামলার ফলে বহু ভবন ধসে পড়ে এবং স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সরকারি তথ্য প্রকাশে কঠোর নিয়ন্ত্রণের মধ্যেও অন্তত ছয়জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকায় ইসরাইলের বিভিন্ন শহরে বারবার সাইরেন বাজছে ও সতর্কবার্তা পাঠানো হচ্ছে।
ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, ডিমোনা ও আরাদে হামলার পর প্রায় ১৫০ জন আহত ব্যক্তি সোরোকা মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, ইরান নতুন এক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মধ্য ইসরাইলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি।
চ্যানেল ১২ জানিয়েছে, হলোন শহরেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং উত্তরাঞ্চলে লেবানন থেকে রকেট হামলার কারণে সতর্ক সংকেত বাজানো হয়েছে। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে এবং ইসরাইলি বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে প্রাণহানি ও জরুরি সতর্কতা জারি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।