Web Analytics

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে পাঁচটি বেসরকারি ব্যাংক। ব্যাংকগুলো হলো ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), সীমান্ত ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক। রোববার বিডার সম্মেলন কক্ষে ব্যাংকগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা।

এই সংযুক্তির ফলে বিনিয়োগকারীরা এখন ওএসএস পোর্টালের মাধ্যমে অনলাইনে ব্যাংক হিসাব এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী হিসাব খুলতে পারবেন। বিডা জানিয়েছে, বিনিয়োগকারীদের দ্রুত ও আধুনিক সেবা দিতে ওএসএস প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করা হচ্ছে। অনুষ্ঠানে বিডা, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে ওএসএস প্ল্যাটফর্মে ১৪২টি সেবা চালু রয়েছে এবং ৪৭টি প্রতিষ্ঠান যুক্ত আছে। এখন পর্যন্ত দুই লাখ ১৫ হাজারের বেশি আবেদন নিষ্পত্তি হয়েছে। ভবিষ্যতে বিডা ৬০টি প্রতিষ্ঠানের ১৫০টির বেশি সেবা একীভূত করে বাংলাবিজ প্ল্যাটফর্মে প্রদানের পরিকল্পনা করেছে।

19 Apr 26 1NOJOR.COM

বিডার ওয়ান স্টপ সার্ভিসে পাঁচ ব্যাংক যুক্ত হয়ে বিনিয়োগ সেবা বাড়ল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।