Web Analytics

হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের সাবেক বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি গাজায় ইসরাইলি হামলায় সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেছেন। শনিবার ইনস্টাগ্রামে তিনি গুগল আর্থের যুদ্ধপূর্ব এবং চলতি বছরের গ্রীষ্মে তোলা স্যাটেলাইট ছবি পাশাপাশি প্রকাশ করেন। ছবিতে দক্ষিণ গাজার রাফাহর আল-কাদিসিয়াহ স্কুলের আশপাশ, খান ইউনিস এবং গাজা সিটির ওমর আল-মুখতার সড়কের ক্ষয়ক্ষতি দেখা যায়।

জোলি বলেন, মহল্লার পর মহল্লা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ঘরবাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সড়ক, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণের তথ্য উল্লেখ করে তিনি জানান, জুন পর্যন্ত গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর প্রায় দুই-তৃতীয়াংশ পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জোলির ভাষ্য অনুযায়ী, গাজার ১৯ লাখ ৮০ হাজার মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ৯৪ শতাংশ, আশ্রয় ও প্রয়োজনীয় সামগ্রীর সহায়তার ওপর নির্ভরশীল। শীত ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও কঠিন হতে পারে এবং ত্রাণ ও আশ্রয়সামগ্রী পৌঁছাতে বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে। তিনি দ্রুত আশ্রয়, মানবিক সহায়তা ও চিকিৎসাসামগ্রী পৌঁছানোর আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও বসতি পুনর্গঠনের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

05 Oct 26 1NOJOR.COM

স্যাটেলাইট ছবিতে গাজার ধ্বংসযজ্ঞ ও মানবিক সহায়তার প্রয়োজন তুলে ধরলেন জোলি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।