মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার হবিগঞ্জে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে যোগ দিতে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা ও কর্মীরা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। বিকালের শেষ খবর পর্যন্ত পুলিশি বাধার মুখে তারা বাহুবল উপজেলার কামাইছড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান করছিলেন। এ সময় সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
এনসিপি নেতাদের ভাষ্য, বিকেল চারটার কিছু আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিকেল পাঁচটা পর্যন্ত তিন জায়গায় পুলিশ, চাকা পাংচার করা ট্রাক এবং সড়কে রাখা ট্রাক্টরের মাধ্যমে বহরকে বাধা দেওয়া হয়। নাহিদ ইসলাম ফেসবুকে জানান, তারা চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের পথে রয়েছেন।
শ্রীমঙ্গল থানার তদন্ত পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, নিরাপত্তার চিন্তায় বহরটি আটকানো হয়েছিল, তবে তারা পুলিশের কথা শোনেনি এবং শ্রীমঙ্গল পার হয়ে গেছে। শ্রীমঙ্গলে ১৪৪ ধারা জারির প্রেক্ষাপটে হবিগঞ্জ সার্কিট হাউজে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন নির্ধারিত ছিল, কিন্তু নেতারা তখনও পৌঁছাতে পারেননি। হবিগঞ্জ পৌর এলাকায়ও ১৪৪ ধারা জারি রয়েছে; বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন আছে বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জগামী এনসিপি বহরকে কয়েক দফা বাধা দেওয়ার অভিযোগ, বাহুবলে অবস্থান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।