Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২৯৯ আসনের মধ্যে ২১২ আসনে জয় পেয়েছে, যা মোট আসনের প্রায় ৭১ শতাংশ। জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭ আসন বা ২৬ শতাংশ। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন পেয়েছে। একটি আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ২৯৯ আসনের ভোটের হিসাবে দেখা গেছে মোট ভোট পড়েছে ৭ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৮৯০টি। এর মধ্যে বিএনপি জোট পেয়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ ভোট বা ৫০ শতাংশ, জামায়াত জোট পেয়েছে ২ কোটি ৮২ লাখ ভোট বা ৩৭ শতাংশ, এবং অন্যান্য দল ও স্বতন্ত্ররা পেয়েছে প্রায় ১৩ শতাংশ ভোট।

প্রতিবেদন অনুযায়ী, ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলেও ৪৩টি দলের প্রার্থীরা কোনো আসনে জয়ী হতে পারেননি। বিএনপি জোটের শরিক বিজেপি, গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে প্রার্থী জয়ী হয়েছেন। জামায়াত জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয় পেয়েছে। অন্যান্য ছোট দলগুলো কোনো আসনে জয়ী হতে পারেনি।

স্থগিত আসনের ফলাফল যুক্ত হলে সামগ্রিক চিত্রে সামান্য পরিবর্তন হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

15 Feb 26 1NOJOR.COM

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি জোটের ২১২ ও জামায়াত জোটের ৭৭ আসন জয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।