Web Analytics

পাকিস্তান ও ইরান দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে ২৪ ঘণ্টা সীমান্ত কার্যক্রম চালু করতে সম্মত হয়েছে। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবাকের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সীমান্ত অবকাঠামো ও লজিস্টিকস উন্নয়ন এবং শুল্ক প্রক্রিয়ায় সমন্বয় জোরদারের বিষয়েও সমঝোতা হয়েছে।

দুই দেশ খনি খাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে মূল্যবান রত্নপাথরের প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে। শাহবাজ শরিফ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশের উদ্যোগে নির্ধারিত ১০ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী খাদ্য ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন। ইরানি মন্ত্রী মোহাম্মদ আতাবাক পাকিস্তানের আতিথেয়তার প্রশংসা করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, পাকিস্তান-ইরান মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলমান রয়েছে।

06 Aug 26 1NOJOR.COM

বাণিজ্য বাড়াতে ২৪ ঘণ্টা সীমান্ত কার্যক্রমে সম্মত পাকিস্তান ও ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।