বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে আগে ধরতে হবে, কোনোভাবেই ক্ষমা বা সুযোগ দেওয়া হবে না। তিনি আরও বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারী উভয়কেই আইনের আওতায় আনতে হবে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাড়িঘরের কারণে অনেক স্থানে লাশ নিয়ে চলাচলে সমস্যা হচ্ছে উল্লেখ করে তিনি বাড়িঘর নির্মাণে পর্যাপ্ত জায়গা রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এতে উপজেলা পরিষদের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তিন ইউনিয়নের শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অমান উল্লাহ আমান বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে এবং ভূমি দখলকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে চাঁদাবাজি ও মাদকবিরোধী কঠোর অবস্থানের আহ্বান আমান উল্লাহ আমানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।