পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার বিকেলে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির এ ইউনিটে কার্যক্রমটি শুরু হয়। এর আগের দিন বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক ধাপ ‘পাওয়ার স্টার্টআপ’ শুরুর অনুমোদন দেয়।
এ পর্যায়ে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া চালু করা হবে। এর মাধ্যমে চুল্লিতে নিয়ন্ত্রিত ও ধারাবাহিকভাবে তাপশক্তি উৎপাদন শুরু হবে, যা পরে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটে একাধিক ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সর্বশেষ স্টেজ বি-১ পর্যায়ের কাজও প্রায় সফলভাবে শেষ হয়েছে।
স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষা নিয়ে তৈরি জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে। পরবর্তী স্টেজ বি-২ পর্যায়ে চুল্লিকে প্রাথমিক পরিচালনার জন্য প্রস্তুত করা হবে, এরপর শুরু হবে ক্রিটিক্যালিটি প্রক্রিয়া। উৎপাদনক্ষমতা ধাপে ধাপে ৩০০ মেগাওয়াটে পৌঁছালে এবং প্রয়োজনীয় পরীক্ষা ও নিরাপত্তা শর্ত পূরণ হলে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতিতে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি সরবরাহও শুরু হয়েছে।
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু, গ্রিডে সরবরাহের প্রস্তুতি এগোচ্ছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।