বিএনপি সরকার গঠন করলে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করা হবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা ক্ষুণ্ন হয়— এমন কোনো কাজ বিএনপি অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না। সভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
তারেক রহমান বলেন, বিএনপি সবসময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করে। তিনি উল্লেখ করেন, শক্তিশালী বিএনপি মানে শক্তিশালী বাংলাদেশ ও মর্যাদাবান সেনাবাহিনী। তিনি তার মা বেগম খালেদা জিয়ার সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ও পিতা শহীদ জিয়ার গর্বের কথা স্মরণ করেন। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল এবং পিলখানা হত্যাযজ্ঞ দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার পরিকল্পনার কথাও জানান।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের সংস্কার এবং ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পে’ নীতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সরকারে এলে সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করবে না বিএনপি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।