ইসরাইলি রাজনৈতিক মহলে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ। মিডল ইস্ট আইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল আশঙ্কা করছে যে এই চুক্তি বাস্তবায়িত হলে তেহরানের ওপর ওয়াশিংটনের চাপ প্রয়োগের সক্ষমতা কমে যেতে পারে। প্রধান উদ্বেগের একটি হলো, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অপসারণ বা এর মাত্রা উল্লেখযোগ্যভাবে কমানোর দাবি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।
একজন ইসরাইলি সূত্র হারেৎজকে জানিয়েছেন, আলোচনায় ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইসরাইলের প্রভাব সীমিত ছিল, ফলে চূড়ান্ত চুক্তির শর্ত নির্ধারণে তেল আবিবের ভূমিকা প্রত্যাশার তুলনায় কম ছিল। ওই সূত্র আরও বলেন, সম্ভাব্য চুক্তিটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের মতো ইস্যুতে ইসরাইলের কৌশলগত লক্ষ্য কতটা পূরণ করবে, তা এখনো স্পষ্ট নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনা যতই জোরালো হোক না কেন, ইসরাইলের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।
যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য চুক্তি নিয়ে ইসরাইলের নিরাপত্তা উদ্বেগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।