Web Analytics

মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও পথসভার দিন পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজিভর্তি ব্যাগটির সন্ধান মেলে। নির্ধারিত সমাবেশস্থল থেকে ব্যাগটি প্রায় ১০ মিটার দূরে ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। গাংনী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে এবং খুলে বোমাসদৃশ বস্তু দেখতে পায়। নিরাপত্তার স্বার্থে বস্তুটি থানায় নেওয়া হয়েছে। পুলিশ সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

একই দিন ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকাসদৃশ বস্তু উদ্ধার হয়েছিল। থানার ওসি মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বোমাসদৃশ বস্তুটি বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হবে। কে বা কারা এটি রেখেছে এবং দুই ঘটনার যোগসূত্র আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

27 Jul 26 1NOJOR.COM

গাংনীর এনসিপি সমাবেশস্থলের কাছে পরিত্যক্ত ব্যাগে বোমাসদৃশ বস্তু উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।