Web Analytics

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২৪ ঘণ্টার মধ্যে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫৩ জন আহত হয়েছেন। রবিবার সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার কালিয়া, বড়চওনা, কাকড়াজান ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জন শিশু ও ১০ জন নারী রয়েছেন। দেবলচালা গ্রাম থেকে শুরু হয়ে কুকুরটি বিভিন্ন এলাকায় মানুষকে কামড়ায়, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা ও রেবিস ভ্যাকসিন দেন। গুরুতর আহত আবদুর রশিদকে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, একদিনে এত বেশি সংখ্যক কুকুরে কামড়ানোর ঘটনা অস্বাভাবিক এবং আক্রান্তদের নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি জানান, ভ্যাকসিনের সংকট থাকলেও তা সমাধানে কাজ চলছে। তিনি সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

28 Apr 26 1NOJOR.COM

সখীপুরে পাগলা কুকুরের কামড়ে ৫৩ জন আহত, এলাকায় আতঙ্ক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।