Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে এবং তিনি ইতোমধ্যে কমিশনের চেয়ারম্যানের নিকট যোগদানপত্র জমা দিয়েছেন।

ড. মামুনের রয়েছে দীর্ঘ শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অ্যাডেলফি ইউনিভার্সিটিতে ফুলব্রাইট রিসার্চ প্রফেসরশিপ লাভ করেন। এছাড়া ২০২৩ সালে তিনি জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপানে জাপান ফাউন্ডেশন ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।

তার গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে জাপানিজ স্টাডিজ, উন্নয়ন পরিকল্পনা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও রাজনৈতিক সমাজবিজ্ঞান। তিনি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং ইউএনডিপি, জেট্রোসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।

24 May 26 1NOJOR.COM

ঢাবির ড. আব্দুল্লাহ আল মামুন ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।