Web Analytics

বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুতর চাপে রয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। শনিবার রাজধানীর এফডিসি মিলনায়তনে ‘জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অর্থনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে রূপান্তর প্রয়োজন। অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি এবং সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. ফাহমিদা খাতুন বলেন, উচ্চ মূল্যস্ফীতি, সীমিত রাজস্ব পরিসর, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, মুদ্রা খাতে ঝুঁকি, ঋণভার, জ্বালানি খাতের চাপ ও রাজনৈতিক অনিশ্চয়তা মিলিয়ে সামষ্টিক স্থিতিশীলতা হুমকির মুখে। তিনি বলেন, নবনির্বাচিত সরকারের সামনে স্থিতিশীলতা পুনরুদ্ধার, সুশাসন জোরদার, বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন ও কর্মসংস্থান সৃষ্টির বড় দায়িত্ব রয়েছে।

তিনি আরও জানান, সরকার অর্থনীতিকে ঢেলে সাজানোর পরিকল্পনা দিয়েছে—২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠন, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক সুরক্ষায় ফ্যামিলি ও কৃষক কার্ড চালু করা। তিনি সমন্বিত মুদ্রানীতি ও রাজস্ব শৃঙ্খলার ওপর জোর দেন যাতে চাহিদা নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি প্রত্যাশা স্থিতিশীল রাখা যায়।

07 Mar 26 1NOJOR.COM

সিপিডি বলছে, মূল্যস্ফীতি ও রাজস্ব সংকটে বাংলাদেশের সামষ্টিক স্থিতিশীলতা চাপে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।