Web Analytics

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের ব্যক্তিগত অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ সদর থানার থানাপাড়া এলাকায় আরাফ ক্লিনিকের নিচতলায় অবস্থিত তাঁর অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ক্লিনিকের সামনে স্লোগান দেন। পরে তারা ডা. বাবরের অফিসের আসবাবপত্র বাইরে বের করে ভাঙচুর করেন এবং অফিসের মালামালে আগুন ধরিয়ে দেন। ডা. কে. এম. বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ড্যাব নেতা।

ক্লিনিক ও অফিসটি গোপালগঞ্জ সদর থানার ২০০ ফুটের মধ্যে অবস্থিত। ঘটনার পর ক্লিনিক থেকে রোগীরা অন্যত্র চলে যান। এ ছাড়া কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নে জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

19 Nov 26 1NOJOR.COM

গোপালগঞ্জে বিএনপি এমপি ডা. কে. এম. বাবরের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।