Web Analytics

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, নিরপেক্ষ মজুরি বোর্ড শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য, যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে। দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনায় বুধবার রাতে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক, মালিক ও সরকারের ত্রিপক্ষীয় জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন জানান, বোর্ড গঠনের পর দ্রুত প্রথম বৈঠক হয়েছে এবং অল্প সময়ের মধ্যে দ্বিতীয় বৈঠকের ঘোষণাও দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে নিবিড় কাজ করে ডিসেম্বরের মধ্যেই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। এতে শ্রমিক, পোশাকশিল্প এবং দেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, শ্রমিকদের শ্রম ও ঘামের ওপর ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের বৈশ্বিক পরিচিতি গড়ে উঠেছে এবং সরকার তাদের পাশে থাকবে। গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে তিনি জানান, কিছু বহিরাগত উসকানি ও উত্তেজনা ছড়াচ্ছে; তবে সাধারণ শ্রমিকরা সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত নন। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিশ্চিত করবে।

05 Nov 26 1NOJOR.COM

ডিসেম্বরের মধ্যেই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার আশা মাহ্দী আমিনের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।