ইরানের আকাশসীমায় অভিযান চালানোর সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর গোলার আঘাতে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনএন দুটি সূত্রের বরাতে জানিয়েছে, আঘাতপ্রাপ্ত হওয়ার পর বিমানটি মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি ইরানের ওপর যুদ্ধকালীন মিশনে ছিল এবং আঘাত পাওয়ার পর নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
হকিন্স আরও বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধে এই প্রথম ইরানের পক্ষ থেকে কোনও মার্কিন যুদ্ধবিমানে আঘাত হানার খবর পাওয়া গেল। যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ই বর্তমানে এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করছে, যার প্রতিটির নির্মাণ ব্যয় ১০ কোটি ডলারের বেশি।
ঘটনাটি এমন সময়ে ঘটল যখন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরানবিরোধী অভিযানে সাফল্যের দাবি করছিলেন। বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র নির্ণায়ক জয় পাচ্ছে এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
ইরানের হামলায় মার্কিন এফ-৩৫ ক্ষতিগ্রস্ত, মধ্যপ্রাচ্যে নিরাপদে অবতরণ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।