ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, সারা দেশের ওয়াক্ফ সম্পত্তির ভাড়া বাজার দরে পুনর্নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির কারণে প্রায় ৬ লাখ ১৪ হাজার একর ওয়াক্ফ সম্পত্তি বেহাল অবস্থায় রয়েছে এবং দুর্নীতির মাধ্যমে নামমাত্র ভাড়া আদায় করা হচ্ছে।
মন্ত্রী জানান, ওয়াক্ফে আওলাদে রয়েছে ২ লাখ ১২ হাজার ৯৯ একর এবং ওয়াক্ফে লিল্লাতে রয়েছে ৩ লাখ ৭৭ হাজার ১২০ একর জমি। তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি ও অদক্ষতার কারণে এই সম্পত্তিগুলোর অবস্থা শোচনীয়। প্রধানমন্ত্রী চান, ওয়াকিফদের উদ্দেশ্য যেন সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় এবং চুরি বা অন্যায় যেন না থাকে।
মন্ত্রী আরও ব্যাখ্যা করেন, ওয়াক্ফে আওলাদ সম্পত্তির আয় বংশধররা পান, আর ওয়াক্ফে লিল্লা সম্পত্তির আয় সম্পূর্ণভাবে আল্লাহর রাস্তায় বা জনকল্যাণে ব্যয় হয়।
ওয়াক্ফ সম্পত্তির ভাড়া বাজার দরে পুনর্নির্ধারণের ঘোষণা দিল ধর্ম মন্ত্রণালয়
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।