Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বন্যা ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমাতে সরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, জনগণের কল্যাণই সরকারের মূল লক্ষ্য এবং নির্বাচিত সরকার হিসেবে যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। শনিবার কক্সবাজারের পেকুয়া উপজেলায় শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ ঘর নির্মাণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদি পশুপালকদের জন্য সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও সড়ক দ্রুত মেরামতের পরিকল্পনাও রয়েছে। তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন, যাতে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয়।

তিনি উল্লেখ করেন, উপকূলীয় এলাকায় বন্যা ও জলোচ্ছ্বাস প্রাকৃতিক বাস্তবতা হলেও কক্সবাজারের বিভিন্ন উপজেলায় শক্তিশালী ও স্থায়ী বেড়িবাঁধ এবং নতুন স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

18 Jul 26 1NOJOR.COM

বন্যা ও জলোচ্ছ্বাসে ক্ষতি কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।