Web Analytics

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন নিয়ে জটিলতার মধ্যে নতুন গঠিত নির্বাচন কমিশনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আগের নির্বাচন কমিশনকে পূর্বের তফসিল অনুযায়ী অবশিষ্ট নির্বাচন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত ২৭ অক্টোবর ২০২৬ জারি হওয়া সংশ্লিষ্ট সার্কুলারের কার্যকারিতা ও পরবর্তী কার্যক্রম স্থগিত রাখেন। ৪ নভেম্বরের স্মারকসহ সার্কুলারটি কেন বেআইনি ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সম্পূরক রুল জারি করা হয়েছে। রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্বাচন না করে কমিশন ভেঙে নতুন কমিশন গঠন এবং নতুন তফসিল ঘোষণা আপিল বিভাগের আদেশ ব্যর্থ করার কৌশল বলে মনে হয়। আদেশের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আগের তিন সদস্যের কমিশনকে চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে অবশিষ্ট নির্বাচন শেষ করতে বলা হয়েছে। এ কাজে সাচিবিক, আর্থিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।

25 Nov 26 1NOJOR.COM

নতুন রেড ক্রিসেন্ট নির্বাচন কমিশনের কার্যক্রম স্থগিত, দায়িত্বে আগের কমিশন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।