Web Analytics

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিনদের, বিশেষ করে শিক্ষার্থীদের কাছে ইসরাইল একটি ‘নেতিবাচক ব্র্যান্ডে’ পরিণত হয়েছে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন শিক্ষার্থীদের ইসরাইল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তাদের মনে এখন ‘গণহত্যা’ শব্দটি আসে। ইসরাইল প্রতিষ্ঠার পর এই প্রথম দেশটির ভাবমূর্তি মার্কিন জনগণের কাছে এমন পর্যায়ে পৌঁছেছে বলেও তার দাবি।

বেনেট গাজার যুদ্ধ ও ইসরাইলের আন্তর্জাতিক ভাবমূর্তির সংকটের প্রভাব স্বীকার করলেও এই ধারণাকে সত্য বা ন্যায্য বলে মানেননি। তিনি যুক্তরাষ্ট্রে জনমত পরিবর্তনের জন্য কাতারের প্রভাবকেও দায়ী করেন। তার ভাষ্য অনুযায়ী, গত ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রভাব বিস্তারের সুযোগ পাওয়ায় ইসরাইলবিরোধী জনমত গঠনে কাতারের ভূমিকা রয়েছে।

বেসামরিক হতাহত ও মানবিক পরিস্থিতির অবনতির কারণে গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ১ হাজার ৩০০-এর বেশি নিহত ও ৪ হাজার ৩০০-এর বেশি আহত হওয়ার কথা প্রতিবেদনে বলা হয়েছে।

01 Sep 26 1NOJOR.COM

বেনেটের দাবি, গাজা যুদ্ধের পর মার্কিন শিক্ষার্থীদের কাছে ইসরাইল নেতিবাচক ব্র্যান্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।