মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মক্কার কাছে একটি হুথি ড্রোন প্রতিহত করার খবর মালয়েশিয়া নজরে রাখছে। ইসলামের পবিত্রতম শহরের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবারের এক বিবৃতিতে আনোয়ার বলেন, মালয়েশিয়া সৌদি আরব সরকারের পাশে রয়েছে। তিনি মক্কার বাসিন্দা ও হজপালনকারী যাত্রীদের সুরক্ষায় সৌদি সরকারের নেওয়া দ্রুত পদক্ষেপকে স্বাগত জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, এ ঘটনা আবারও মনে করিয়ে দেয় যে অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো কাজ করা উচিত নয়।
জনবহুল এলাকা, বিশেষ করে পবিত্র স্থানগুলোর জন্য হুমকি হতে পারে এমন সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান আনোয়ার। উত্তেজনা প্রশমনে বিলম্ব না করে সব পক্ষকে আলোচনার পথ বেছে নেওয়ারও তাগিদ দেন তিনি। তবে হুথিরা পবিত্র স্থান লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করে একে ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলেছে।
মক্কার কাছে হুথি ড্রোন প্রতিহতের খবরে সৌদির পাশে দাঁড়াল মালয়েশিয়া
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।