অন্তর্বর্তী সরকারের মেয়াদে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব ব্যবস্থাপনা আধুনিকীকরণ, করের আওতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম পৃথক করা হয়েছে। জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এনবিআর মোট ১,৮৫,২২৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ হাজার কোটি টাকা বেশি।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ১০ বছর মেয়াদি রাজস্ব কৌশল গ্রহণ করা হয়েছে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় এক হাজার কোটি টাকার ডিজিটাল রাজস্ব প্রকল্প হাতে নেয়া হয়েছে। অনলাইন রিটার্ন, ই-পেমেন্ট, ই-রিফান্ডসহ কর ব্যবস্থায় ডিজিটাল সুবিধা চালু হয়েছে। কাস্টমস তথ্য সুরক্ষায় সিকিউরিটি অপারেশনস সেন্টার স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম ও খুলনায় নতুন কর ভবন নির্মাণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ইংরেজি সংস্করণে আইন প্রকাশ করা হয়েছে।
হজযাত্রী ও মেট্রোরেলের জন্য শুল্ক ও ভ্যাট অব্যাহতি, নিত্যপণ্যে কর ছাড় এবং মোবাইল ফোনে শুল্ক হ্রাসসহ জনস্বার্থে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এসব উদ্যোগ রাজস্ব ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করবে।
অন্তর্বর্তী সরকারের এনবিআর সংস্কারে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও রাজস্ব আহরণে গতি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।