Web Analytics

বাংলাদেশে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণের পর বুধবার থেকেই শুরু হচ্ছে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে পৌঁছে প্রথম অফিস করবেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং বিকেল ৩টায় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে সরকারের অগ্রাধিকার ও নীতিনির্ধারণী দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের গেজেট প্রকাশিত হয়েছে, যেখানে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি এবং বাকি আসনগুলো বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের দখলে গেছে।

17 Feb 26 1NOJOR.COM

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মন্ত্রিসভা বৈঠক বুধবার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।