Web Analytics

বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দুই ব্যক্তিকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহসহ চারজনের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন পুলিশ কর্মকর্তা অসীম কুমার সরকার। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তিনি এই জবানবন্দি দেন, যার মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

অসীম কুমার সরকার বর্তমানে বরিশাল সদর নৌ থানার ওসি হিসেবে কর্মরত। তিনি জানান, ঘটনার সময় তিনি আগৈলঝাড়া থানায় এসআই ছিলেন এবং একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় মামলা রুজু করতে তাকে নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশ সুপার তাকে গ্রেপ্তার দুই আসামিকে ক্রসফায়ার দিতে বলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।

তার জবানবন্দি অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি রাতে টিপু হাওলাদার ও কবির হোসেন নামে দুই আসামিকে ক্রসফায়ারে হত্যা করা হয়। তিনি দাবি করেন, আগৈলঝাড়া থানার কর্মকর্তারা এতে রাজি না হওয়ায় পাশের উজিরপুর থানার দুই এএসআইকে এনে ঘটনাটি ঘটানো হয়।

18 Jun 26 1NOJOR.COM

২০১৫ সালের আগৈলঝাড়ার ক্রসফায়ার হত্যায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন পুলিশ কর্মকর্তা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।