ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অন্তত ১৩টি দেশ অংশ নেয়নি বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তীব্র কূটনৈতিক চাপের কারণে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার কয়েকটি দেশ এই অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকে। পরবর্তীতে কিছু দেশ কূটনৈতিকভাবে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে চাইলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে।
তাসনিমের প্রতিবেদনে একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলা হয়, মার্কিন কর্মকর্তারা পাঁচ দিন ধরে বিদেশি প্রতিনিধিদলকে তেহরানে না পাঠাতে একটি ‘সর্বাত্মক অভিযান’ চালান। গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি গোপন নির্দেশনা জারি করে সব মার্কিন দূতাবাসকে জানিয়ে দেন, খামেনির জানাজায় অংশগ্রহণকে ‘অবন্ধুসুলভ আচরণ’ হিসেবে গণ্য করা হবে এবং এতে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। দুই আরব কূটনীতিক জানান, রুবিও অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা বলেছেন। আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরাও সতর্ক করেছেন যে, অংশ নিলে উন্নয়ন সহায়তা ঝুঁকিতে পড়বে।
খামেনির এই বিশাল জানাজা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর চার মাস পর অনুষ্ঠিত হয়, যেখানে ইরানজুড়ে কোটি মানুষ অংশ নেয়।
মার্কিন কূটনৈতিক চাপে খামেনির জানাজায় অনুপস্থিত ১৩ দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।