Web Analytics

গাজা উপত্যকায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ তীব্র হওয়ায় জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, তাবু বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় সাড়ে ৩ লাখ বাস্তুচ্যুত মানুষ আশ্রয়হীন অবস্থায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। রোববার মহাপরিচালক মুনির আল-বুরশ শিশুদের শীত ও পানিশূন্যতার ঝুঁকির কথা তুলে ধরেন।

আল-বুরশ বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, সীমান্ত ক্রসিং খুলে দেওয়া এবং পুনর্গঠনের উপকরণ ও তাবু গাজায় ঢুকতে দেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, হাজার হাজার তাবু সীমান্ত ক্রসিংয়ে অপেক্ষায় থাকলেও ইসরাইলি সেনাবাহিনী সেগুলো গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। গত শুক্রবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসসহ ঝড় শুরু হয়, যা জরাজীর্ণ তাবুতে থাকা মানুষের সংকট বাড়িয়েছে।

রোববার মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় তাঁবুর ওপর পাহাড়ি বালু ও পাথর ধসে এক ফিলিস্তিনি নারী ও চার শিশু নিহত হয় বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। আরও কয়েকজন আহত হয়েছেন এবং নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছিল। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঝড়ের প্রথম ১২ ঘণ্টায় প্রায় ৭০ হাজার বাস্তুচ্যুত মানুষের তাবু পানিতে তলিয়ে যায়।

09 Nov 26 1NOJOR.COM

ঝড়ে তাবু তলিয়ে গাজায় সাড়ে ৩ লাখ বাস্তুচ্যুত মানুষ আশ্রয়হীন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।