Web Analytics

ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করেছেন, ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেন এখন বড় ধরনের যুদ্ধ শুরুর সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, এক মাস আগে যে আশঙ্কার কথা তিনি তুলেছিলেন, তা এখন বাস্তবে রূপ নিচ্ছে।

গ্রুন্ডবার্গ বলেন, ইয়েমেনের পরিস্থিতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই এমন আশঙ্কার কথা বলে আসছেন এবং নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন। জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৩ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ইয়েমেনে অন্তত ১১ হাজার ৪০০ পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে তিনি জানান।

তবে এ মুহূর্তে নিরাপত্তা পরিষদে নতুন কোনো প্রস্তাব গ্রহণের আহ্বান জানাননি গ্রুন্ডবার্গ। বরং ইয়েমেনসংক্রান্ত যেকোনো পদক্ষেপে পরিষদের সদস্যদেশগুলোর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, ইয়েমেনকে কোনোভাবেই নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচি থেকে বাদ যেতে দেওয়া যাবে না।

11 Sep 26 1NOJOR.COM

জাতিসংঘের দূতের সতর্কতা, ২০২২ সালের পর ইয়েমেনে বড় যুদ্ধের ঝুঁকি সর্বোচ্চ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।