শনিবার দক্ষিণ লেবাননে দায়িত্ব পালনকালে ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হন। রোববার সকালে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি কবরস্থানে তাদের শেষ বিদায়ে শত শত মানুষ অংশ নেন। নিহতরা হলেন আলী শোয়েব, ফাতিমা ফেতোনি ও মোহাম্মদ ফেতোনি। আলী শোয়েব হিজবুল্লাহ-সহযোগী লেবাননের টেলিভিশন স্টেশন আল মানারের একজন পরিচিত প্রতিবেদক ছিলেন।
ইসরাইলি সামরিক বাহিনী আইডিএফ আলী শোয়েবকে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের গোয়েন্দা ইউনিটের সদস্য হিসেবে আখ্যায়িত করলেও কোনো প্রমাণ দেয়নি। ফেতোনি পরিবারের দুই সাংবাদিকের হত্যাকাণ্ড নিয়ে আইডিএফ কোনো মন্তব্য করেনি। ফাতিমা ফেতোনি আল-মায়াদিন চ্যানেলের সংবাদদাতা এবং তার ভাই মোহাম্মদ ফেতোনি ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হত্যাকাণ্ডকে ‘প্রকাশ্য অপরাধ’ হিসেবে নিন্দা করেছেন, যা আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে বলে তিনি মন্তব্য করেন।
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত তিন সাংবাদিকের দাফনে শত শত মানুষের উপস্থিতি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।